মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর স্মরনে ঘিওরে বৃক্ষ রোপন কর্মসুচী পালন করা হয়েছে।
বুধবার তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদ ও পালকের আয়োজনে এবং মানিকগঞ্জ বনায়নের সহযোগীতায় উপজেলার বানিয়াজুরী-তাড়াইল নতুন রাস্তার দুই পাশে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে আকাশমনি নামের ২শ কাঠ গাছের চাড়া রোপন করা হয়।
বৃক্ষ রোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ঘিওর উপজেলা বন কর্মকর্তা রফিকুল ইসলাম, বারসিকের জেলা আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক রিপন আনসারী,পালকের যুগ্ম আহবায়ক খন্দকার খালেকুজ্জামান, স্থানীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোখতারুজ্জামান বাবু,ঠাকুরকান্দি-তাড়াইল বন উন্নয়ন সমিতির সভাপতি আলমাছ উদ্দিন বিশ্বাস মুছা,বারসিকের সহকারী কর্মকর্তা সুবীর কুমার সরকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বার্তাবাজার/এস.আর