অস্ত্র ও গুলি সহ ডিবির হাতে একাধিক মামালার আসামী আটক

নরসিংদীর চিহ্নিত সন্ত্রাসী হত্যাসহ ১০ এর অধিক মামলার আসামী ফরিদ (৪২)কে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ।

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে নরসিংদী শহরের বাসাইল মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরিদ (৪২) নরসিংদী শহরের কাউরিয়াপাড়া মহল্লার সিদ্দিক মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম বার) এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

উপ-পরিদর্শক আব্দুল গাফফার জানান, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। এ অভিযানের ধারাবাহিকতায় গোয়েন্দা তৎপরতায় চিহ্নিত সন্ত্রাসী ফরিদ মিয়ার অবস্থান শনাক্ত করতে সক্ষম হই। মঙ্গলবার রাতে শহরের বাসাইল মহল্লা হতে তাকে গ্রেফতার করি। এসময় তার দেহ তল্লাশী করে একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি পাওয়া যায়৷ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রসহ ১০ এর অধিক মামলা রয়েছে। পিস্তল ও গুলিসহ আটকের ঘটনায় তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর