বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ মাসব্যাপী পালনের অংশ হিসেবে গোপালগঞের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) তে ২১ আগস্ট ২০১৯ শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে শোক র্যালীটি দুপুর ১টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আব্দুর রহিম খান, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. এ. সাত্তার, আইন অনুষদের ডিন মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর রফিকুন্নেসা আলী, মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. শেখ আশিকুর রহমান প্রিন্স, রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করে।
বার্তাবাজার/এস.আর