পটুয়াখালীতে দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশের আয়োজনে লেবুখালীর পায়রা নদীতে বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম দেশীয় প্রজাতির ১০০ কেজি বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করেন।
এসময় পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) শেখ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার বাউফলসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বলেন, দেশীয় প্রজাতির বিভিন্ন জাতের পোনা মাছ সংরক্ষণে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। মৎস সম্পদ বৃদ্ধি করতে আজ পোনা অবমুক্ত করা হয়েছে। এসময় সাধারণ মানুষকে মাছ চাষের জন্যে উদ্ভুদ্ধ করেন তিনি।
বার্তাবাজার/এস.আর