তিন মাস ধরে ছাত্রকে বলৎকারের দায়ে মাদ্রাসা শিক্ষক মো. হাফিজুল ইসলাম (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি গোরস্থান দারুস সুন্নাহ এতিমখানা মাদ্রাসার শিক্ষক ও সিরাজগঞ্জ সদর উপজেলার বেলটিয়া গ্রামের ময়দান আলীর ছেলে।
ভুক্তভোগী ছেলেটির বাবা বাদী হয়ে মামলার পরে মঙ্গলবার (২০ আগস্ট) রাতে তাকে মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
মামলা সূত্র জানায়, মো. শফিকুল ইসলাম তার ছেলেকে ওই মাদ্রাসার আট মাস আগে ভর্তি করান।মাদ্রসায় থাকতেন ছেলে এবং তারা স্বামী-স্ত্রী শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ায় বাসা ভাড়া করে বসবাস করতো। রোজার মাসে ছেলেটিকে ওই শিক্ষকের রুমে নিয়া আসে। তারপর গত ২৩ মে থেকে বিভিন্ন সময় শিক্ষক হাফিজুল তাকে মারপিটের ভয় দেখিয়ে প্রায় রাতেই জোরপূর্বক যৌন সঙ্গম করতো।
এ সময় ছেলেটি বাঁধা দিলে বা চিৎকার করলে লেখাপড়ার নাম করে শারীরিকভাবে মারধর করে এবং ভয়ভীতি দেখাতো। ওই ছাত্র সকাল থেকে মাদ্রাসায় থাকে কিন্তু রাত্র হলে ভয়ে পালিয়ে বেড়াতো।
ভুক্তভোগী ওই ছাত্র গত ২৯জুলাই সন্ধ্যা সাতটার দিকে আবার সে মাদ্রাসা থেকে পালিয়ে বাসায় গিয়ে তার মায়ের কাছে কান্নাকাটি করে বিষয়টি জানায়।
মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট মো. জিন্নাত আলী বলেন, এটা একটি চক্রান্ত। ওই শিক্ষক ভালো ছেলে। সে যদি এ কাজ করে তাহলে তার শাস্তি দাবি করছি।
মামলার তদন্ত কর্মকর্তা মুহা. মনির আহমেদ বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে, তদন্ত সাপেক্ষে চূড়ান্ত প্রতিবেদন দেয়া হবে।
বার্তাবাজার/এএস