কিশোরগঞ্জের মিঠামইনে স্থানীয় বিরোধের জেরে উপজেলার ঘাগড়া গ্রামের ধনু মিয়ার ছেলে শাহজাহান মিয়া (৬০) নামে এক ব্যক্তি প্রতিবেশীর বল্লমের আঘাতে ঘটনাস্থলে নিহত হয়েছেন।
বুধবার (২১ আগস্ট ২০১৯) সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটে।
মিঠামইন থানার ওসি মো. জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/এসআর