ঝিনাইদহে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

ঝিনাইদহে সাপের কামড়ে সাকিব (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সদর উপজেলার পৈলানপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। সাকিব পৈলানপুর গ্রামের মুকুল মন্ডলের ছেলে।

হরিশংকরপুর ইউপি সদস্য আবু সালেক জানান, হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সাকিব হোসেন মঙ্গলবার রাতে ঘরে ঘুমিয়ে ছিল। ঘুমন্ত অবস্থায় মধ্য রাতে তাকে সাপে দংশন করে। বুধবার সকালে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর