পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনা নিহত

কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনার মধ্যে সীমান্তে ফের সংঘর্ষে জড়িয়েছে ভারত-পাকিস্তান। মঙ্গলবার সকালে চলা এ সংঘর্ষে একজন ভারতীয় সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে ভারত।

এএনআইয়ের বরাতে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, মঙ্গলবার সকাল ১১টার দিকে পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি সেক্টরে গুলিবর্ষণ করে পাক সেনাবাহিনী। নিয়ন্ত্রণরেখায় ছোড়া এলোপাথাড়ি গুলিতে এক ভারতীয় জওয়ান নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও চার জন।

জবাবে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে।দু’পক্ষের মধ্যে চলা গোলাগুলিতে রবি রঞ্জন নামে এক ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। নিহত রবি রঞ্জন বিহারের বাসিন্দা।

ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ একটি বিবৃতিতে জানিয়েছে, নায়েক রবি রঞ্জন অসম্ভব সাহসী এবং দায়িত্বশীল সৈনিক ছিলেন। কর্তব্যের জন্য জীবনের পরোয়া করেননি তিনি।

এর আগে গত ১৭ আগস্ট রাজৌরির নওসেরা সেক্টরে সন্দীপ থাপা নামে এক ভারতীয় জওয়ান পাক বাহিনীর গুলিতে নিহত হয়েছিল।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর