গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর ৬ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ এর জন্য মনোনীত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. নুরুদ্দীন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের মো. মামুনুর রশিদ (সিজিপিএ ৩.৯০), ইঞ্জিনিয়ারিং অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মো. সোয়েব হাওলাদার (সিজিপিএ ৩.৮৭), সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজ বিজ্ঞান বিভাগের নিপা সরকার (সিজিপিএ ৩.৭৮), জীববিজ্ঞান অনুষদের ফার্মেসি বিভাগের মো. আরমান আলী (সিজিপিএ ৩.৮৪), ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের মোসা. আফরোজা খানম (সিজিপিএ ৩.৮৯) এবং মানবিক অনুষদের ইংরেজি বিভাগের দিলারা খাতুন (সিজিপিএ ৩.৪৯)।
এ বিষয়ে ড. মো. নুরুদ্দীন আহমেদ জানান, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রধানমন্ত্রী স্বর্ণ পদক ২০১৮ এর জন্য আহ্বান কৃত দরখাস্তের প্রেক্ষিতে ২০১৮ সালের ফলাফল অনুযায়ী ৬ টি অনুষদের সর্বোচ্চ সিজিপিএ ধারী ৬ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।’
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ প্রদানের উদ্দেশ্যে ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়।
বার্তাবাজার/এসআর