বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এ ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের পি.এইচ.ডি গবেষণার প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের আয়োজনে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে পি.এইচ.ডি গবেষক একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক উমর ফারুক ‘গ্রথ এন্ড ডেভেলপমেন্ট অব স্মল স্কেল ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ উইথ স্পেশাল রেফারেন্স টু সাম সিলেকটেড এরিয়াস অব রংপুর ডিভিশন’ শিরোনামে তাঁর গবেষণা উপস্থাপন করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। ভাইস-চ্যান্সেলর এ সময় বলেন, নানা বাধা-বিপত্তি অতিক্রম করে আজ ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের গবেষক জনাব উমর ফারুকের প্রথম সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেকোন ধরনের গবেষণা দীর্ঘ একটি পথ। অনেক প্রাসঙ্গিক এবং একইসাথে বিশ্বব্যাপী ঘটে থাকা নানা প্রসঙ্গ এতে আসতে পারে। গবেষকের এই গবেষণার জন্যে সর্বিকভাবে শুভকামনা এবং ধন্যবাদও জানান তিনি।
সেমিনারের আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাবের আহমেদ চৌধুরী। সেমিনারে আলোচক হিসেবে তিনি এ সময় গবেষকের গবেষণার বিষয়টিকে নানান আঙ্গিকে মূল্যায়ন এবং এতে আরও কি ধরনের পরিবর্তন আনা সম্ভব সেগুলো নিয়ে পরামর্শ দেন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন গবেষকের সুপারভাইজারের দায়িত্ব পালনকারী ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ মতিউর রহমান এবং অন্যান্যদের মাঝে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন বক্তব্য রাখেন।
এ সময় কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) মোঃ আতিউর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট ও বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ইন্স্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (ওছঅঈ) পরিচালক প্রফেসর ড. মো. নাজমুল হক, বহিরাঙ্গন পরিচালক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিউল আজম খান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও ক্যাফেটেরিয়ার পরিচালক মোঃ মাসুদ রানা, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ রশিদুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জাহিদ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউটের অধীনে পি.এইচ.ডি গবেষকদের গবেষণা নিয়ে এটিই প্রথম সেমিনার।
বার্তাবাজার/এসআর