সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানার আসামিসহ ৪ আসামিকে আটক করেছে। সোমবার সন্ধ্যা রাতে ও মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার বুধহাটা গ্রামের কালিপদ বিশ্বাসের ছেলে ঝন্টু বিশ্বাস, কুল্লা গ্রামের বাবর আলীর ছেলে মোঃ আনারুল ইসলাম, নাংলা গ্রামের মাহবুব রহমানের ছেলে রবিউল ও বাহাদুরপুর গ্রামের জিয়াদ আলী সরদারের ছেলে আলামিন সরদার।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুস সালাম জানান, সোমবার রাতে তাঁর নেতৃত্বে থানার এসআই (নিঃ) বিল্লাল হোসেন শেখ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ননজিআর-৩২/১৮ গ্রেফতারী পরোয়ানার আসামি ঝন্টু বিশ্বাস, আপরদিকে এএসআই (নিঃ) নাজিম উদ্দীন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় জিআর-২৬৩/০৮ গ্রেফতারী পরোয়ানার আসামি মোঃ আনারুল ইসলাম, এএসআই (নিঃ) মোকাদ্দেস হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-২২৭/১৮ গ্রেফতারী পরোয়ানার আসামি রবিউলকে এবং মঙ্গলবার রাত্র ২.৩০ মিনিটে এসআই (নিঃ) পীযূষ কান্তি ঘোষ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় থানার নিয়মিত মামলা ২৩(৮)/১৯ এর আসামী আলামিন সরদারকে গ্রেফতার করে পুলিশ। তিনি আরো জানান, আটককৃতদের মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এসআর