শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪টি শ্যালো মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। ২০ আগষ্ট মঙ্গলবার দুপুরে উপজেলার কালঘোষা নদীর ফুলহাড়ি ও সমেস্বরী নদীর দুপুরিয়া গ্রামে এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই মেশিন পুঁড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, ধানশাইল ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুজন কুমার সোম, এসআই সাজেদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। উল্লেখ্য, অবৈধ ভাবে বালু উত্তোলনকারী দৌড়ে পালিয়ে যাওয়ার কারণে মেশিন ধ্বংশ করা হয়েছে।
বার্তাবাজার/এসআর