শেরপুরে জেলা মহিলা আওয়ামী লীগের শোক র‌্যালী ও সভা

শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে ২০ আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় শেরপুর জেলা শহরের চকবাজার জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় সম্মুখে এক শোক র‌্যালীর উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

স্বাধীনতা মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী শোকের মাস এর কর্মসূচীর অংশ হিসেবে জেলা মহিলা আওয়ামীলীগ এক শোক র‌্যালী বের করে। মহিলা লীগের নেতা কর্মীদের অংশ গ্রহণে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হুইপ বীরমুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসরিন রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি প্রমুখ।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর