শেরপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে ২০ আগস্ট মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের রামখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরের উপজেলা প্রকৌশলী গালিব ইবনে সিদ্দিক। যমুনা ব্যাংক লিমিটেড, শেরপুর শাখা এর আয়োজন করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হায়দার আলী, রামখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরফান আলী ও আয়োজক ব্যাংকের ব্যবস্থাপক মো. আনিসুজ্জামান রাহাত।
পরে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে একটি মেহগনি গাছের চারা রোপণ করেন। ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফলদ, বনজ ও ওষধি প্রজাতির প্রায় এক শ চারা বিতরণ করা হয়।
বার্তাবাজার/এসআর