সুন্দরবনের জেলে-বাওলীদের পাশ-পারমিট প্রদানের দাবীতে মানববন্ধন

পশ্চিম সুন্দরবনের জেল-বাওলীদের মাছ ও কাঁকড়া আহরণের পাশ-পারমিট প্রদানের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্যামনগর উপজলার বুড়িগোয়ালীনী, কদমতলা, কৈখালি ও কোবাদক ফরেষ্ট ষ্টেশনের সামনে এক যোগে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্যে রাখেন, বুড়িগোয়ালীনীর জেলে হানিফ গাজী, আবু হাসান, আব্দুস সাত্তার, গাবুরার জেলে রফিকুল গাজী, হামিদ গাজী প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, বন-বিভাগ পশ্চিম সুন্দরবন জুলাই-আগষ্ট মাস পর্যন্ত জেলে বাওলীদের মাছ ও কাঁকড়া আহরণের পাশ-পারমিট বন্ধ করে দেয়ায় জেলে পরিবারগুলোর মধ্যে এখন অভাব ও দুর্দশা নেমে এসেছে। এমতাবস্থায় সুন্দরবনের উপর নির্ভরশীল এসব জেলেদের সুন্দরবন প্রবেশের দ্রুত পাশ-পারমিট প্রদানের দাবী জানান। তারা বলেন, মৎস্য বিভাগ থেকে ৪৭ কেজি করে তাদের চাল প্রদান করলেও বনবিভাগ থেকে এখনও পর্যন্ত তাদের কোনো সহযোগিতা দেয়া হয়নি।
রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন তাদের সাথে একাত্বতা প্রকাশ করে বলেন, পাশ পারমিট বন্ধ থাকায় সুন্দরবনের উপর নির্ভরশীল হাজার হাজার জেলে পরিবার অসহনীয় দুর্ভোগ নেমে এসেছে।

বুড়িগোয়ালীনী স্টেশন কর্মর্কতা আক্তারুজ্জামান এ সময় জেলেদের উদ্দেশ্য বলেন, আপনাদের পাস দেওযার জন্য বন-বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে সুপারিশ করা হবে। আপনাদের দাবী-দাওয়ার কথা তুল ধরা হবে। মানববন্ধন এ সময় সুন্দরবন উপকূলীয় গাবুরা, বুড়িগোয়ালীনী, মুন্সিগঞ্জ, রমজাননগন, কৈখালিসহ আরো কয়েকটি ইউনিয়নের মাছ ও কাঁকড়া ধরা হাজার হাজার জেলেরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর