অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ডের ৮% নগদ লভ্যাংশ ঘোষণা

অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ডের (পূর্বনাম সন্ধানী লাইফ ইউনিট ফান্ড) ট্রাস্টি কমিটির আগষ্ট ১৯, ২০১৯ তারিখের সভায় ইউনিট হোল্ডারদের জন্য ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৮% নগদ লভ্যাংশ ঘোষনা করা হয়েছে।

এই ফান্ডের সম্পদ ব্যবস্থাপক অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, স্পন্সর সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ও হেফাজতকারী হল ব্রাক ব্রাংক লিমিটেড। ফেব্রুয়ারী ১২, ২০১৯ থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনায় ফান্ডটি ব্যবস্থাপনার দায়িত্ব পায় অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

৩০শে জুন ২০১৯ পর্যন্ত যে সকল ইউনিট হোল্ডারদের নাম রেজিস্ট্রি তালিকাভুক্ত, তারা এ ঘোষিত নগদ লভ্যাংশ প্রাপ্তির যোগ্য হবেন।

অ্যালায়েন্স ক্যাপিটাল বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা ও তাদের বিনিয়োগের সর্বোত্তম মুনাফা প্রদান করতে সবসময় সচেষ্ট। অ্যালায়েন্স ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব খন্দকার আসাদুল ইসলাম ফান্ড ব্যবস্থাপনার উপর আস্থা রাখার জন্য বিনিয়োগকারীদের ধন্যবাদ দেন এবং আশা প্রকাশ করেন যে এই আস্থা ভবিষ্যতেও বিদ্যমান থাকবে।

তিনি আরো বলেন যে, নৈতিকতা ও পেশাদারিত্বের ক্ষেত্রে উচ্চ মান বজায় রাখা অ্যালায়েন্স ক্যাপিটাল সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর