সাভারে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা

ঢাকার সাভারে ভ্রাম্যমান আদালতের অভিযানে মিষ্টি তৈরির কারখানা ও বিরানী হাউজে নোংরা পরিবেশ এবং কয়েকটি অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবহারের দায়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে একটি মিষ্টি তৈরীর কারখানা
জগদীশ গ্রান্ড সন্স এন্ড রেষ্টুরেন্টর মালিক শম্ভু ঘোষ কে ৩০ হাজার টাকা এবং ক্যাপ্টেন সামাদ টাওয়ারের উত্তর পাশে দিল্লি বিরিয়ানি হাউজ এন্ড রেস্টুরেন্টকে
১৫ হাজার টাকা জরিমানা করে তাদেরকে সর্তক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিষ্টি কারখানার মালিক শম্ভু ঘোষ ও ম্যানেজার ভজন ঘোষকে এক মাসের সময় দেন কারখানার নোংরা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবসা পরিচালনা করার জন্য। অপরদিকে, দিল্লি বিরিয়ানি হাউজ এন্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় তাদের নোংরা পরিবেশ ও খোলা অবস্থায় সোডা, টেস্টিং সল্ট সহ ক্ষতিকারক মসলা ব্যবহার এবং পুরাতন নোংরা তেল যেটা খুবই বিপদজনক তা ব্যবহারের জন্য। এছাড়াও তারা অবৈধভাবে ২৮ কেজী ওজনের ১৫ টি সিলিন্ডার গ্যাস ব্যবহার করছে। উপরন্ত খাবারের দোকানের ব্যবসা করার কোন লাইসেন্সও দেখাতে পারেনি মালিকপক্ষ।

এব্যাপারে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অর্থদন্ড দেওয়া হয়েছে। এসময় তাদের কারখানা ও হোটেল এক মাসের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবসা পরিচালনা করার নির্দেশ দিয়েছি, নির্দেশ না মানলে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে, স্থানীয় ব্যবসায়ীরা জানান, এরকম অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহারে যে কোন সময় মারাত্বক দূর্ঘটনার আশাপাশি অগ্নিকান্ড ঘটে আশেপাশের মার্কেট সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান হুমকির মুখে পড়তে পারে। তাই এসব ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান অব্যাহত রাখতে অনুরোধ জানান তারা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর