ইবিতে এডিস মশা নির্মূল কর্মসূচী

বিশ্ব মশা দিবসে দেশব্যাপী ছড়িয়ে পড়া ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সপ্তাহব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা ও এডিস মশা নির্মূল কর্মসূচী শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের সামনে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী মশার ঔষধ ছিটিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

এছাড়াও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড.মাহবুবুর রহমান,অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমান,অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসেন,ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, ভারপ্রাপ্ত প্রক্টর ড. আনিছুর রহমান,দেশরত্ন শেখ হাসিনা হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিনা নাসরিন,ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ,উপাচার্যের একান্ত সচিব রেজাউল করিম রেজাসহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ১৭ কোটি জনতার নেতৃত্বদানকারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও আমাদের নিজেদের স্বাস্থ্য এবং অস্তিত্ব রক্ষার্থে আমাদের এ কর্মসূচি সপ্তাহ, মাস নয় বছরব্যাপী চালু থাকবে।
এসময় তিনি ছাত্রলীগের মাধ্যমে ইবির ১৭ হাজার ছাত্রছাত্রীকে “ক্লিন ক্যাম্পাস মুভমেন্ট” এ সংযুক্ত হবার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, এ ১৭ হাজার শিক্ষার্থী যদি একটি করে কাগজের টুকরাটি ডাস্টবিনে ফেলেন, তাহলে পরিচ্ছন্নতা খাতে এক পয়সাও ব্যয় করতে হবে না।
আমরা যদি একটি করে বাহ্যিক আবর্জনা ডাস্টবিনে ফেলি আর মনের একটি আবর্জনা দূর করি তবে আমরা জাতির পিতার আদর্শ নিয়ে সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো।

জানা যায়,বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিস আয়োজিত উক্ত মশা নির্মূল কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়স্থ বিভিন্ন ঝোপঝাড় পরিষ্কার করা এবং মশার ঔষধ দেয়া হয়।

বার্তাবাজার/আ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর