ঢাকা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ুন কবির কে সংবর্ধনা

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মেধাবী ছাত্রনেতা হুমায়ুন কবিরকে রানীশীমুল ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতা কর্মী সহ রানীশীমুল ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা বালিজুরী স্কুল মাঠে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ।

হুমায়ুন কবির ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তার এলাকার সকল নেতা কর্মী এবং সাধারণ মানুষ এর মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। এব্যাপারে রানীশীমুল ইউনিয়নের বালিজুরী ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তার বক্তব্যে হুমায়ুন কে বলেন, তোমার বাবা রানীশিমুল ইউনিয়ন এর চেয়ারম্যান নির্বাচন করেছেন এবং তিনি মানুষের কল্যাণে রাজনীতি করতেন, আশা করি তোমিও তোমার বাবার মতো মানুষের কল্যাণে রাজনীতি করবে।

রানীশীমুল ইউনিয়নের বালিজুরী ৬ নং ওয়ার্ড যুবলীগের এর সাধারণ সম্পাদক জুয়েল হোসেন বলেন, হুমায়ুন ঢাকা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হয়ে আমাদের অনেক সন্মানিত করেছে এবং সামনে আরো বড় নেতা হয়ে মানুষের কল্যাণে কাজ করে আমাদের এলাকার সুনাম বয়ে আনবে।

এসময় হুমায়ুন কবির আবেক আপ্লুত হয়ে বলেন, আমি আপনাদের ভালোবাসা পেয়ে অনেক আনন্দিত, আমি আপনাদের এলাকার সন্তান,আমি আপনাদের সাথে হাতে হাত রেখে, কাধে কাধ মিলিয়ে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একসাথে কাজ করে এলাকাবাসীর সেবা করতে চাই। তিনি আরো বলেন, আমাকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত করেছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসেন ভাই। আমি তার প্রতি কৃতজ্ঞ।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছা সেবকলীগ ও ছাত্রলীগ এর সকল নেতা কর্মীরা।

বার্তাবাজার/আ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর