কুষ্টিয়া জিকে ক্যানেল থেকে মহিলার বস্তাবন্দি লাশ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীর বাঁধবাজার কাঞ্চনপুরে জিকে ক্যানেল থেকে আজ মঙ্গলবার (২০ আগস্ট) সকালে বস্তাবন্দী অজ্ঞাত মহিলার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর আলম স্থানীয় সাংবাদিকদের জানান বস্তাবন্দী ভেসে আসা লাশটি উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কার লাশ তা এখনো সনাক্ত হয়নি। পরবর্তীতে হাসপাতালে এসে ওই মহিলার পরিচয় নিশ্চিত হয়। তার নাম বিলকিস আক্তার। সে কুষ্টিয়া উত্তর আমলাপাড়া এলাকার রবিউল ইসলামের স্ত্রী। গত শনিবার থেকে বিলকিস আক্তারকে পাওয়া যাচ্ছিল না। এবিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছিল বলে জানা গেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর