সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর সদরের চুনিয়াখালিপাড়া গ্রামের কাপড় ব্যবসায়ী আল মুবিন জনের (৩২) স্ত্রী রুমকি পারভীন (২৬) ও একমাত্র কন্যা জাহরা খাতুন (৩) নিখোঁজ হয়েছেন।
এ ঘটনায় ব্যবসায়ী আল মুবিন জন শনিবার রাতে শাহজাদপুর থানায় একটি জিডি করেছেন।
নিখোঁজ পারভীনের স্বামী আল মুবিন জন জানান, গত বৃহস্পতিবার বিকালে ঈদ উপলক্ষে উপজেলার ভেরুয়াদহ গ্রামে খালার বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে মেয়েকে নিয়ে বের হন রুমকি। এরপর থেকেই তারা নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরো তাদের পাওয়া যায়নি।
এদিকে, পারভীনের মা রিনা জানান, নিখোঁজের ২ ঘণ্টা পর বগুড়া থেকে বুলবুল তালুকদার নামের এক যুবক আমার বোন জাহানারা বেগম মিনির কাছে ফোন দিয়ে জানায়, পারভীন ও শিশু জাহরা খাতুন তার হেফাজতে আছে। এরপর থেকে ওই ফোন নম্বর বন্ধ হয়ে গেছে।
এ প্রসঙ্গে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, আমরা নিখোঁজ পারভীন ও শিশু জাহরা খাতুনকে উদ্ধারের চেষ্টায় আছি। আশা করছি অল্প সময়ের মধ্যেই তাদের উদ্ধারে সক্ষম হব।
বার্তাবাজার/এসআর