যশোরে স্বেচ্ছাসেবক দলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

যশোরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির স্বেচ্ছাসেবক দলের ৩৯ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। ১৯ শে আগস্ট সকালে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যশোর শহরের লালদিঘিস্থ দলীয় কার্যলয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের সকল জাতি,ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে বসবাসের চেতনা ধারণ করেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের সূচনা করেছিলেন উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম বলেছেন,এই লক্ষ্য নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন ও প্রতিষ্ঠা করে ছিলেন বহু দলীয় গণতন্ত্র।কিন্তু আওয়ামী লীগ অবৈধ ভাবে ক্ষমতা ধরে রাখতে দেশে বাকশালী শাসন কায়েম করেছে।

তিনি আরো বলেন,গুম-খুন, নির্যাতন-নীপিড়ন আর অপহরণের মাধ্যমে দেশে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে।বেগম খালেদা জিয়োকে অবৈধ ভাবে জেলে আটকে রাখা হয়েছে।এ থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্য বদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ও অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল।

এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন,সদস্য সবুর মন্ডল,প্রফেসর গোলাম মোস্তফা,আব্দুস সালাম আজাদ,সিরাজুল ইসলাম,রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ,সদর উপজেলা বিএনপির সভাপতি নুরুন নবী, সাধারণ সম্পাদক কাজী আজম,সাবেক যুবনেতা এহসানুল হক মুন্না,মনিরুজ্জামান মাসুম, জেলা যুবদলের সাধারন সম্পাদক আনসারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নির্মল বীট, মিজানুর রহমান মিলন, বাবর আলী, সাইদ হোসেন হীরা, মাহমুদ হাচাস চুন্নু, আজহারুল ইসলাম আজাদ,সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা,যুগ্ম সম্পাদক রেজানুল ইসলাম রিয়েল,রাজু আহমেদ,শেখ আসলাম দপ্তর সম্পাদক সাইফুল বাশার সুজন, প্রচার সম্পাদক ইমরান হোসেন বনি,জেলা ছাত্র দলের সভাপতি রাজেদুর রহমান সাগর,সাধারণ সম্পাদক কামরুজাম্মান বাপ্পি, সদর থানা ছাত্র দলের সভাপতি তানভির রায়হান তুহিন প্রমুখ।

সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের নেতাকর্মীরা সভাস্থানে সমাবেত হন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর