যশোরের নতুন করে আরও ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি

সারা দেশের ন্যায় যশোরেও ডেঙ্গু রোগীর সংখ্যা কমছেই না।এ পর্যন্ত যশোর জেলায় ৫ শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।এর মধ্যে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪৪৪ জন।বাকিরা চিকিৎসা নিয়েছেন বিভিন্ন বেসরকারি হাসপাতালে।

হাসপাতাল সূত্র জানায়,বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৯ জন।এর মধ্যে গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৯ জন।তবে যশোরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এক নারীর।বাকি সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা.আবুল কালাম আজাদ লিটু জানান,ডেঙ্গু রোগীদের জন্য এ হাসপাতালে পৃথক ইউনিট করা হয়েছে।

যেখানে সার্বক্ষণিক চিকিৎসা প্রদানসহ মনিটিরং করা হচ্ছে।বর্তমানে হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসা উপকরণের সঙ্কট নেই। প্রায় দেড় হাজার কিট মজুদ রয়েছে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর