পাটকেলঘাটা বিদ্যুতের তার স্পর্শে বৃদ্ধার মৃত্যু

সাতক্ষীরার পাটকেলঘাটায় পোল্ট্রি ফার্মের বিদ্যুতের তার স্পর্শে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত বৃদ্ধার নাম আয়জান বিবি (৬০)। তিনি ওই গ্রামের জনাব আলী সরদারের স্ত্রী।

স্থানীয় এলাকা বাসী জানান, দুপুরে বৃদ্ধা আয়জান বিবি তার বাড়ির পাশে লগার মাথায় কাচি বেঁধে আম গাছের ডাল কাটছিলেন। এ সময় হঠাৎ অসাবধান বশতঃ তার বাড়ির পাশ দিয়ে নিয়ে যাওয়া তৈলকুপি গ্রামের জনৈক শফি গাজীর পোল্ট্রি ফার্মের বিদ্যূতর তার ওই লগার কাচিটি স্পর্শ লাগে। এতে ঘটনাস্থলেই তিনি বিদ্যুতায়িত হয়ে মারা যান। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর