আশাশুনিতে ২ মাদক ব্যবসায়ীসহ আটক ৪

সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ ১৮২ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী ও ২ গ্রেফতারী পরোয়ানার আসামিসহ ৪ জনকে আটক করেছে। রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার খড়িয়াটি গ্রামের মোঃ করিম সরদারের ছেলে মোঃ আলাউদ্দিন সরদার (৩০), কাটাখালি গ্রামের আনিছুর রহমান সানার ছেলে বুলবুল সানা ওরফে বুলি (৪৫), দক্ষিন একসরা গ্রামের মোঃ ইউনুছ আলী মোল্লার ছেলে মোঃ আরিফুল ইসলাম বাবু (৩৫) ও একই গ্রামের মোঃ খাতের মোল্যার ছেলে মোঃ রওশন মোল্লা (৩৮)।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুস সালাম জানান, রবিবার রাতে তাঁর নেতৃত্বে থানার এএসআই (নিঃ) মিলন হোসেন সঙ্গীয় এসআই (নিঃ) বিজন কুমার সরকার ও ফোর্স এর সহায়তায় ১৮২ পিচ ইয়াবাসহ মোঃ আলাউদ্দীন সরদার, বুলবুল সানা ওরফে বুলিকে উক্ত ইয়াবাসহ তাদেরকে আটক করে পুলিশ, আটককৃতদের বিরুদ্ধে আশাশুনি থানায় ২১(০৮)/১৯ নং মামলা দায়ের করা হয়েছে আপরদিকে এসআই (নিঃ) মামুনুর রহমান সঙ্গীয় ফোর্স এর সহায়তায় থানার নিয়মিত মামলা ২২(৮)/১৯ এর আসামী মোঃ আরিফুল ইসলাম বাবু, মোঃ রওশন মোল্যাকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিন একসরা এলাকা হইতে গ্রেফতার করে পুলিশ। তিনি আরো জানান, আটককৃতদের সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর