সিংগাইরে সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময় সভা

মানিকগঞ্জের সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি) খোন্দকার ইমাম হোসেন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও উপজেলার বিভিন্ন আইনশৃংখলা পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় সভা করেছেন।

সোমবার সকাল সাড়ে ১১ টায় থানা থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, পুলিশ আর সাংবাদিক উভয়ই জনগণের জন্য কাজ করে । দুজনের উদ্দেশ্য এক ও অভিন্ন । পুলিশ যেমন জনগণের জানমাল ও অপরাধ দমনে অতন্দ্র প্রহরী, তেমনি সাংবাদিকরাও তাদের জীবনের ঝুঁকি নিয়ে জনগণের জন্য কাজ করেন। তিনি বলেন, আমাদের লক্ষ সিংগাইরকে অপরাধ ও মাদকমুক্ত করা । এব্যাপারে সাংবাদিকদের সার্বিক সহযোগীতা চান । এসময় সাংবাদিক অপরাধ দমন ও মাদক নির্মূলে সহযোগীতা করার আশ্বাস দেন। সভায় সিংগাইর উপজেলার আইনশৃংখলা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং সমস্যা উল্লেখ করে তা সমাধানের মাধ্যম নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় সিংগাইর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এফ এম ফজলুল হক, সাধারণ সম্পাদক ও সাংবাদিক সমিতির যুগ্ম আহ্বায়ক মাই টিভি প্রতিনিধি বাদল হোসাইন, সিংগাইর সাংবাদিক সমিতির আহ্বায়ক কালের কণ্ঠ প্রতিনিধি মোবারক হোসেন, সিংগাইর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বাদশা, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি সুজন মাহমুদ, সাপ্তাহিক সময়ের সাথের সম্পাদক জয়নাল আবেদীন, দৈনিক শীর্ষ বার্তার সম্পাদক মিজানুর রহমান, দৈনিক যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমান বাদল, দৈনিক পরিবর্তন প্রতিনিধি মোহাম্মদ আলী রিপন, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি রাকিবুল হাসান, বাংলা টিভি প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক প্রভাতী খবর ও বার্তা বাজার প্রতিনিধি মিলন মাহমুদ, এস টিভি প্রতিনিধি ইমরান হোসেন, সাংবাদিক সিরাজুল ইসলাম, সোহরাব হোসেন, রিয়াজুল ইসলাম, আতাউর রহমান, মোস্তাক আহমেদ, সাইফুল ইসলাম আব্দুল গফুর, হাবিবুর রহমান, জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর