নীলফামারীর সৈয়দপুর থেকে বিভিন্ন রেলপথের আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারির মূল হোতা মোহাম্মদ শামীমকে (৪০) গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। ১৮ আগস্ট রাত ৯টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে থেকে তাকে গ্রেফতার করা হয়। শামীম সৈয়দপুর শহরের হাতিখানা ক্যাম্পের শফিক মিয়ার পুত্র। সে সৈয়দপুর রেলস্টেশনে কুলির কাজ করতো।
দ্বিগুন দামে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক ১নং রেলস্টেশনের দক্ষিণ প্রান্ত হতে আটক করে কুলি শামীমকে। এ সময় তার নিকট থেকে আগামী ২১ আগষ্ট তারিখের সৈয়দপুর থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের ১৫ আসনের ৯টি টিকিট পাওয়া যায়। এ ছাড়াও টিকিট বিক্রির নগদ ৫ হাজার টাকা ও দুটি মোবাইল সেট জব্দ করে পুলিশ।
বার্তাবাজার/এসআর