ঢাকার ধামরাইয়ে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনার জন্য ছাত্রলীগের আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৯ আগস্ট) ধামরাই উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ রবিউল আউয়াল রুবেলের নেতৃত্বে ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে ছাত্রলীগের এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম এর নিকট স্মারকলিপি প্রদান করা হয় ।

মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা যুবলীগ নেতা জাকারিয়া দিপু, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা আল আমিন হোসেন উজ্জ্বল, তুষার আহমেদ শান্ত, সুমন চৌধুরী, রবিন খান রিজভী, মাহিবুর রহমান মুন্না, শুভ, হিমু, হৃদয়, সুজন, নাঈম, রাব্বি সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় ধামরাই উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম-আহ্বায়ক মোঃ রবিউল আউয়াল রুবেল বলেন, “আপনারা জানেন হত্যাকান্ডের প্রায় চার দশক পর বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এদের মধ্যে ৫ জনের ফাঁসি ইতিমধ্যে কার্যকর করা হয়েছে ।কিন্তু মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে আরো ছয় খুনি বিশ্বের বিভিন্ন দেশে পলাতক আছেন।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত পলাতক ৬ খুনী লে. কর্নেল খন্দকার আব্দুর রশিদ, রিসালদার মোসলেহ উদ্দিন খান, শরিফুল হক ডালিম,লে. কর্নেল রাশেদ চৌধুরী, ক্যাপ্টেন আবদুল মাজেদ , মেজর অবসর নূর চৌধুরী। এদের মধ্যে নূর চৌধুরী কানাডায় এবং রাশেদ চৌধুরী সবাই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এটি স্পষ্ট। কাজেই আমরা ধামরাই উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বলতে চাই এই ছয় খুনিকে দ্রুত দেশে ফিরিয়ে এনে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক।”
উল্লেখ্য,১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যগণ দেশি ও বিদেশি ষড়যন্ত্রের নেপথ্যে দেশীয় একদল বিপথগামী সৈন্যদল দ্বারা সংঘটিত হত্যাকান্ডের শিকার হন।
বার্তাবাজার/এসআর