ময়মনসিংহ মেডিকেলে সেলিম নামে আরো এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক সেলিম হোসেনের (২৭) বাড়ি নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলায়।
এ নিয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে তিনজন মারা যাওয়ার খবর জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা.লক্ষী নারায়ন মজুমদার।
তিনি বলেন, সেলিম গত মঙ্গলবারে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। নেত্রকোণার দূর্গাপুর উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে। সোমবার বিকালে তার মৃত্যু হয়।
গেলো ২৪ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত মোট রোগী ভর্তি হয়েছেন ১০৬০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি গেছে ৮৮৩জন। বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন আছে ১৭৪জন। এ পর্যন্ত হাসপাতালে মারা গেছেন ৪ জন।
বার্তাবাজার/এসআর