সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ ১০৫ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার দুপুরে উপজেলার কাদপুর গ্রামের বাড়ি থেকে উক্ত ইয়াবাসহ তাকেকে আটক করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী , উপজেলার কাদপুর গ্রামের মোঃ আরশাদ আলীর ছেলে মোঃ সেলিম হোসেন (৪০)।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, তাঁর নেতৃত্বে থানার এসআই মোঃ রইচ উদ্দীন, এএসআই শেখ মোস্তাক আহম্মেদ, কং/৩৯৫ মোঃ আকিফুজ্জামান, কং/৫৫০ মোঃ মামুন হাসান মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার কাদপুর গ্রামস্থ থেকে মোঃ সেলিম হোসেনকে সোমবার দুপুর ২.৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ী হতে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের বিকালে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এসআর