ফলকেই সীমাবদ্ধ মুক্তিযোদ্ধা উদ্যান !

ভিত্তি ফলকেই সিমাবদ্ধ রয়েছে পটুয়াখালী মুক্তিযোদ্ধা উদ্যান। ২০১৭ সালে মুক্তিযোদ্ধা উদ্যানের ভিত্তি ফলক উন্মোচন হলেও আজ পর্যন্ত নানা জটিলতার কারণে আটকে রয়েছে এর নির্মাণ কাজ। সরকার মুক্তিযোদ্ধা উদ্যান নির্মাণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এমন দাবী জেলাবাসীর।

জানাগেছে, পটুয়াখালী পৌরসভা মুক্তিযোদ্ধা উদ্যানের জন্য জেলা প্রশাসকের বাস ভবনের পশ্চিম পাশে জায়গা নির্ধারণ করেন। পরে ২০১৭ সালের ১৩ জানুয়ারি তৎকালীন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক আনুষ্ঠানিক ভাবে পটুয়াখালী মুক্তিযোদ্ধা উদ্যান নির্মানের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তখন পটুয়াখালী পৌরসভা উদ্যান নির্মাণে ৪০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিলো। ভিত্তি প্রস্তর স্থাপনের পরে তিন বছর অতিবাহিত হলেও নির্মাণ কাজের কোন অগ্রগতি হয়নি।

এবিষয়ে পটুয়াখালী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ নিয়াজুর রহমান জানান, ঢাকা থেকে মুক্তিযোদ্ধা উদ্যানের জন্য একটি প্রকল্প গ্রহণের কথা ছিলো। সে প্রকল্প পাওয়া যায় নি, তাই টেন্ডার হয়নি। যার কারনে ফলক পর্যন্ত সীমাবদ্ধ মুক্তিযোদ্ধা উদ্যান।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর