গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের ইজিপিপি ২য় পর্যায়ের প্রকল্পের কাজ সম্পন্ন

ধামরাইয়ের ৭নং গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ ইং অর্থবছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি)’র আওতায় ২য় পর্যায়ের প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সরেজমিন প্রকল্পস্থানে গিয়ে বিষয়টি জানা যায়।

এর আগে, ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামের নিকট তথ্য অধিকার আইনে এসংক্রান্ত তথ্য চাওয়া হয়। সেই চাহিদাকৃত প্রাপ্ত তথ্যের অনুসন্ধানে গিয়ে এ সম্পর্কে বিস্তারিত জানা গেছে।

২০১৮-২০১৯ ইং অর্থবছরে গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদে মোট ৫টি প্রকল্পে সরকারী বরাদ্দ হিসেবে মোট ১০,০৮,০০০/- (দশ লক্ষ আট হাজার টাকা) আসে। প্রকল্পগুলো হলোঃ

(১) ইউনিয়নের ১নং ওয়ার্ড বালিয়াপাড়া জালসা আব্দুল হাই এর বাড়ী হতে দক্ষিণ দিকে যাওয়ার রাস্তা পুনঃনির্মাণ কাজটি ২০ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে মোট ৪০ দিনে সম্পন্ন করে। এই প্রকল্পে সরকারী বরাদ্দ আসে ১,৬০,০০০ টাকা এবং প্রকল্প কাজটি ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ছানোয়ার হোসেনের তত্বাবধানে সম্পন্ন হয়।

(২) ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাগবাড়ী জালসা ছফুর বাড়ী হতে পশ্চিম দিকে যাওয়ার রাস্তা পুনঃনির্মাণ কাজে মোট ১,৬০,০০০ টাকা সরকারী বরাদ্দ হিসেবে এসেছে। ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মির হোসেনের তত্বাবধানে কাজটি মোট ৪০ দিনে ২০ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে সম্পন্ন হয়।

(৩) ইউনিয়নের ৪ নং ওয়ার্ড অর্জুন নালাই জাহিদের বাড়ী হতে পশ্চিম দিকে কালুর বাড়ী যাওয়ার রাস্তা পুনঃনির্মাণ কাজে সরকারী বরাদ্দ হিসেবে এসেছে মোট
১,৬০,০০০ টাকা। ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মানুয়ার হোসেনের তত্বাবধানে কাজটি মোট ৪০ দিনে ২০ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে সম্পন্ন হয়।

(৪) ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বড় নালাই সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে দক্ষিণ দিকে ঈদগাহ মাঠ হয়ে কবরস্থান পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ কাজটি ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ঈমান আলী ইন্তাজের তত্বাবধানে মোট ৪০ দিনে ২০ জন শ্রমিকের দ্বারা দৈনিক ২০০ টাকা মজুরিতে সম্পন্ন হয়। এ প্রকল্পেও সরকারী বরাদ্দ হিসেবে মোট ১,৬০,০০০ টাকা আসে।

(৫) ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মারাপাড়া আব্দুল আজিজের জমি হতে দক্ষিণ দিকে যাওয়ার রাস্তা পুনঃনির্মাণ কাজটিতে সরকারী বরাদ্দ আসে ৩,৬৮,০০০ টাকা। ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আতাউর রহমান এর তত্বাবধানে কাজটি মোট ৪০ দিনে ৪৬ জন শ্রমিকের দ্বারা দৈনিক ২০০ টাকা মজুরিতে সম্পন্ন হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে যে, নিয়ম মেনে হত দরিদ্র শ্রমিকদের দিয়েই উক্ত ৫টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া, ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকল্পের কাজ চলাকালীন কাজগুলি পরিদর্শন করেছেন।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর