গতকাল ১৮ই আগষ্ট বিকালে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গ্রামের ডিসি প্রজেক্টে স্বামী সাথে ঘুরতে গিয়ে কয়েক দফায় গণ-ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। শুধু তাই নয় গৃহবধূর স্বামীকেও বেধড়ক মারধরের শিকার হতে হয় ধর্ষকদের হাতে।
পরে সেই গৃহবধূর স্বামী ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ধর্ষনের অভিযোগে কেরানীগঞ্জ থানার বাঘাপুর গ্রামের ওসমান মিয়ার ছেলে সোহেল (২৩)কে আটক করে গণ ধোলাই শেষে পুলিশে সোপর্দ করে। সোহেলে সাথে থাকা অপর দুই ধর্ষক পালিয়ে যায় ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ধর্ষকের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/এসআর