অতিরিক্ত ডিআইজি পদে পুলিশের ২০ কর্মকর্তার পদোন্নতি ও বদলি

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ২০ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ২০ পুলিশ কর্মকর্তা হলেন নৌ পুলিশ ঢাকার অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. হাবিবুর রহমান, রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার তানভীর হায়দার চৌধুরী, খুলনা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার এসএম ফজলুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. কামরুল আহসান, এসবির বিশেষ পুলিশ সুপার প্রলয় চিসিম, এসবির বিশেষ পুলিশ সুপার এসএম আইনুল বারী, বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান খান, পিবিআই’র পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ, নওগাঁ জেলার পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, পিপিএম-সেবা, শিল্পাঞ্চল পুলিশ ঢাকার পুলিশ সুপার মো. গোলাম রউফ খান, পিপিএম (বার), টিএন্ডআইএম ঢাকার পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক শামীমা বেগম, পিপিএম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র উপ-পুলিশ কমিশনার সালমা বেগম, পিপিএম-সেবা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র উপ-পুলিশ কমিশনার মিরাজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, নৌ পুলিশ ঢাকার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, ঢাকা জেলার পুলিশ ‍সুপার শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, টিএন্ডআইএম ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ, বিপিএম-সেবা, সিআইডি ঢাকার পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র উপ-পুলিশ কমিশনার এস,এম, মোস্তাক আহমেদ খান, বিপিএম, পিপিএম (বার) ও চাঁদপুর জেলার পুলিশ সুপার জিহাদুল কবির।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ দেওয়া হয়।

অন্য প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ২০ কর্মকর্তাকে জনস্বার্থে বিভিন্ন স্থানে বদলি বা পদায়ন করা হয়।

– ডিএমপি নিউজ।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর