সাতক্ষীরার জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রবিবার সকালে শহরের বকচরা গ্রামস্থ বাইপাস সড়ক হতে উক্ত গাঁজাসহ তাকে আটক করে ডিবি পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী সাতক্ষীরা সদর উপজেলার কামার বায়সা গ্রামের মৃত ছাত্তার সরদারের ছেলে মোঃ বদরুজ্জামান বদু (৪০)।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলী আহমেদ হাশমী জানান, তাঁর তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এস.আই (নিঃ) রিয়াদুল ইসলাম এর নেতৃত্বে এস.আই (নিঃ) মোঃ হাফিজুর রহমান, এস.আই (নিঃ) মিজানুর রহমান এ.এস.আই (নিঃ) বিষ্ণু কুমার ঘোষাল, এ.এস.আই (নিঃ) শরীয়াতুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ১ কেজি গাঁজাসহ মোঃ বদরুজ্জামান @ বদুকে, সাতক্ষীরা সদরের বকচরা গ্রামস্থ বাইপাস সড়ক হতে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি টিম। তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ীকে বিকালে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।