ঢাকা জেলার পুলিশ সুপার এর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি

ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেছেন। রবিবার (১৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (স্মারক নং- ৪৪.০০.০০০০.০৯৪.১৯.০০.০০১.১৯.১৩১৬) বিষয়টি জানা যায়।

উক্ত সরকারী প্রজ্ঞাপনে মোট ২০ জন অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদধারীদের প্রস্তাবিত কর্মস্থল ও জানানো হয়েছে। সদ্য অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে উন্নীত শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম এর প্রস্তাবিত কর্মস্থল উল্লেখ করা হয়েছে যুগ্ম-পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর কার্যালয়।

এদিকে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম এর উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করায় রবিবার (১৮ আগস্ট) ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

উক্ত অনুষ্ঠানে এসময় সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা, পিপিএম (অপরাধ দক্ষিণ), অতিরিক্ত পুলিশ সুপার নাসিম মিয়া (সদর), সিনিয়র সহকারি পুলিশ সুপার আশরাফ সিদ্দিক সহ ঢাকা জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর