ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত – ২

ময়মনসিংহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো চারজন। নিহতরা হলেন-সায়েম আহম্মেদ (১৫) এবং রেজিয়া খাতুন (৫৫)।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, রোববার দুপুরে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার হোসেনপুর নামকস্থানে ময়মনসিংহগামী সিএনজি অটোরিকশাকে শেরপুরগামী বাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা যাত্রী শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পলাশিয়া গ্রামের সায়েম আহম্মেদ মারা যান। এছাড়া নিহতের পিতা দুদু মিয়া (৪৫), মা মনিরা বেগম (৪০), বোন মাফিয়া বেগম (৫) ও গায়রাকান্দা গ্রামের সুনিল সাহা (৪০) গুরুতর আহত হন। তাদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর দিকে সকালে ফুলপুরগামী একটি মাইক্রোবাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেজিয়া খাতুন নামে এক পথচারীকে চাপা দেয়। তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করলে সকাল ১১টার দিকে মৃত্যু ঘটে। নিহত রেজিয়া খাতুন উপজেলার পাতিলগাঁও গ্রামের আব্দুল রশিদের স্ত্রী।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর