ঈদ পরবর্তী মডেল মারিয়া গমেজ ও ফারাবি খন্দকারের উক্ত গান প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। গানটির নির্মাতা তালহা বিন পারভেজ সোহান বিষয়টি নিশ্চিত করেছেন।
গানটির রিলিজ নিয়ে কথা হলো পরিচালক তালহা বিন পারভেজ সোহান এবং গানটির ফিমেল আর্টিস্ট মারিয়া গমেজের সঙ্গে। কথার্বাতার কিছু অংশ দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার পাঠকদের জন্য তুলে ধরা হলো:
বার্তা বাজার: গানটি রিলিজ দেরিতে কেন হলো?
সোহানঃ গানটি তৈরি হয়েছিল ২০১৬ তে। উষ্ণতা নামে মিক্স এলবামে রিলিজ হয়েছিল। পরবর্তিতে গায়ক নিজেই মিউজিক ইন্ডাস্ট্রি ছেড়ে দেন, মৃতপ্রায় ইন্ডাস্ট্রির হাল দেখে। গানটি নিয়ে মিউজিক ভিডিও পরিচালকের ভাললাগা ছিল। আর পুরো এলবামের স্বত্তও তার, তাই সিদ্ধান্ত নেন এটার মিউজিক ভিডিও নির্মাণের। মার্চ মাসে নতুন জুটি নিয়ে প্রথম দিন শুটিং এর পর যখন পরবর্তি দিনের শুটিং এর সময় ধার্য করা হচ্ছিল তখনি পুরুষ অভিনেতার গোড়ালিতে ফাংগাস ধরা পরে এবং অস্ত্রোপচার এর জন্য বেশ কিছুদিন হাটাচলায় নিষেধাজ্ঞা চলে আসে। ফলে পহেলা বৈশাখ আর রিলিজ দেওয়া সম্ভব হয়নি। মাস তিনেক পর কিছুটা সুস্থ হলে বাকি শুটিং শেষ করে ঈদ পরবর্তীতে রিলিজ দেওয়া হলো।
দু:খজনক বিষয় হচ্ছে, কাজ টার সাথে ঘটনা-দূর্ঘটনা লেগেই ছিল। শুটিং এর দ্বিতীয় দিনেও এক ভয়ংকর বাস দূর্ঘটনার সম্মুক্ষীন হোন শুটিং ক্রুরা। এবং নারী অভিনেত্রী ও অংগস্বজ্জার দায়িত্বে থাকা ক্রু পায়ে গুরুতর চোট পান। তারপরও প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা সাফল্যের সাথে শুটিং শেষ করেন।
বার্তা বাজার: এখন কেমন ফিডব্যাক পাচচ্ছেন?
সোহান: ঈদ মৌসুম মানেই বিশেষ উপলক্ষ্যে, তাই যারা দেখছেন- গল্প আর ড্রামাটাইজেশন এর প্রশংসা করছেন সবাই।
এ দিক থেকে আমাদের চেষ্টা সফলই বলা যায়, বাকিটা কতটুকু পৌছায় মানুষের কাছে অর্গানিক্যালি সেটিও দেখার বিষয়।
বার্তা বাজার: নতুন জুটি ফারাবি এবং মারিয়া গমেজের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন এবং তাদের অনুভূতি কেমন?
সোহান: নতুন জুটি ফারাবি ও মারিয়া দুজনই বেশ উৎফুল্ল এবং উচ্ছসিত। দারুণ রেসপন্স পাচ্ছেন তারা প্রথম মিউজিক ভিডিওতে। মিডিয়ায় এগিয়ে যেতে আরো শিখতে চান, ও প্রতিশ্রুতিবদ্ধ যে- ভাল করতে চান যেকোনো কাজেই।
বার্তা বাজার: মারিয়া গমেজ, আপনার প্রথম কাজ করার অভিজ্ঞতা কেমন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি?
মারিয়া গমেজ: প্রথম কাজ হিসেবে নিজের সর্বচ্চ চেষ্টা করেছি এবং অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা সোহান কে প্রথম ব্রেক দেয়ার জন্য। আর ভবিষ্যৎ পরিকল্পনা বলতে… ভাল কাজ পেলে অবশ্যই কাজ করতে চাই নিজের সর্বোচ্চটা দিয়ে।
পরিশেষে আপনিসহ দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারকে ধন্যবাদ।
তো এই ছিল সোহান এবং মারিয়া গমেজের বক্তব্য গানটি নিয়ে! গানটি দেখতে পারবেন ইউটিউবে। গানটির লিঙ্ক নিম্নরুপঃ
http://bit.ly/Onuronon
বার্তাবাজার/কে.জে.পি