প্রেমিকের পাশে সিট মেলেনি, গরম পানি ছুড়লো যুবতী

প্রেমিকের পাশের সিটে বসার জায়গা পাননি তিনি। আর সেই রাগে বিমানসেবিকার মুখে গরম পানি ছুড়ে মারলেন এক চীনা যুবতী।

সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে এয়ার এশিয়ার একটি বিমানে। সোশ্যাল মিডিয়ায় এই ভয়াবহ ঘটনাটির বর্ণনা দিয়েছেন আক্রান্ত বিমানসেবিকার এক সহকর্মী।

নুরালিয়া মাজলান নামের ওই বিমানসেবিকা সোশ্যাল মিডিয়ায় জানান, সম্প্রতি তার সহকর্মীর সঙ্গে যা ঘটছে, তা ভাবলেই শিউরে উঠছেন। একজন মানুষ কীভাবে এতটা নির্দয় হতে পারে, তা ভেবে কূল পাচ্ছেন না তিনি।

নুরালিয়া লেখেন, বিমানে ওঠা থেকেই রণমূর্তি ধারণ করেছিলেন চীনা ওই যুবতী। প্রথমে বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করতে থাকেন তিনি। তারপর ইস্যু করেন বসার আসনকে। তার দাবি ছিল, প্রেমিকের পাশের সিটে বসবেন। কিন্তু, দাবি পূরণ না হওয়ায়, ক্ষোভে ফুঁসতে থাকেন তিনি। অত্যন্ত খারাপ ব্যবহার করতে থাকেন বিমানকর্মীদের সঙ্গে। অশ্রাব্য গালিগালাজ দিতে থাকেন। তাকে বোঝানোর চেষ্টা করলে, রাগের মাত্রা আরও বাড়তে থাকে। এবং এসবের মধ্যেই রাগের ভয়ংকর বহিঃপ্রকাশ ঘটান তিনি। ‘কাপ নুডলসে’র গরম পানি ছুঁড়ে মারেন এক বিমানসেবিকার গায়ে।

নুরালিয়ার বর্ণনা অনুযায়ী, তারপরেও কমেনি ওই যুবতীর রাগ। এরপরও বিমানসেবিকাকে মারতে যান তিনি। কিন্তু অন্যান্যরা আটকে দিলে, তা করতে সক্ষম হননি অভিযুক্ত যাত্রী।

যদিও পরে ক্ষমা চেয়ে নেন তিনি। সাফাই দিয়ে জানান, রাগের বশে বিমানসেবিকার গায়ে গরম পানি ছুঁড়েছেন তিনি। ইচ্ছাকৃত একাজ করতে চাননি। কিন্তু যুবতীর বিরুদ্ধে সরব হন অন্য বিমান যাত্রীরা। তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করার দাবিতে অনেকেই এয়ার এশিয়া কর্তৃপক্ষের কাছে দাবি করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর