শাক তুলতে গিয়ে স্কুলছাত্রীর পেটে জোঁক

পাথরঘাটা উপজেলার দক্ষিণ মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীর পেটে জোঁক প্রবেশের ঘটনা ঘটেছে। এতে ঐ ছাত্রীর প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হলে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

ঐ শিশু ছাত্রীর পরিবার অভিযোগ তাদের মেয়েকে স্কুলের মাঠ থেকে শাক তুলতে পাঠায় নাসিমা নামে এক শিক্ষিকা।

অভিযুক্ত ঐ স্কুলের শিক্ষিকা অভিযোগ অস্বীকার করে বলেন, স্কুল ছুটির পর কিছু ছাত্র ছাত্রী পানিতে নেমে দুষ্টুমি করে এ আমি বকাঝকা দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেই। আমরা শাক তুলতো কাউকে নির্দেশ করিনি।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ জিয়া উদ্দিন বলেন ঐ ছাত্রী অবস্থা এখন স্বাভাবিক। পেট থেকে জোঁক অপসারণ করা হয়েছে। সার্বিক বিবেচনা করে ঐ ছাত্রীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর