সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মেহেদী হাসান (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ আগস্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ডাঃ ফয়সাল আহমেদ। জানা যায়,নিহত মেহেদী হাসান কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় এক কলেজের ছাত্র ছিলেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে,মেহেদী হাসান ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঈদের আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৫ ভর্তি হয়েছে। এ নিয়ে মোট ৩৯৪ জনকে ডেঙ্গু রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে ৩১৮ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে।
সিরাজগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এ নিয়ে ১ জনের মৃত্যু হলো।
বার্তাবাজার/এসআর