ঝিনাইগাতীতে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত – ১

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে কুদ্দুছ (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। ১৭ আগষ্ট শনিবার দুপুরে নকশী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত ব্যক্তি উপজেলার ডেফলাই গ্রামের জাবেদ আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানাযায়, কুদ্দুছ ধানমাড়াই গাড়ী নিয়ে ডেফলাই থেকে নকশীর দিকে আশার পথে পথি মধ্যে ধানমাড়াই কলের সাথে ঝুলন্ত থাকা বিদ্যুৎতের তারের সাথে জড়িয়ে পরে। এতে সে বিদ্যুতায়িত হলে দ্রুত তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর