কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন, মিন্টু সম্পাদক

পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ১৭ তম দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শুক্রবার সকাল ১০ টায় প্রেসক্লাব মিলনায়তনে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে হুমায়ুন কবীর (দৈনিক বরিশালের কথা)ও সাধারন সম্পাদক পদে এস এম মোশারফ হোসেন মিন্টু (সমকাল) বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

অপর সদস্যরা হলেন, সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু(দৈনিক বাংলাদেশ বানী), সহ-সাধারন সম্পাদক জীবন কুমার মন্ডল (দৈনিক আজকের সময়ের বার্তা) দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু (দৈনিক বাংলাদেশের খবর),সাহিত্য,সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক অশোক মুখার্জী (দৈনিক পূর্বা ল)। সদস্য যথাক্রমে এনামুল হক ( দৈনিক খবরপত্র),অমল মুখার্জী (যুগান্তর)। নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নেছারউদ্দিন আহমেদ টিপু ও শরিফুল হক শাহিন। ১১টি পদের মধ্যে ৮টি পদে একটি করে মনোনয়ন পত্র জমা হওয়ায় সবাই বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী হয়েছেন। বাকি ৩টি পদে গঠনতন্ত্র অনুযায়ী কো-অপ্ট করা হবে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর