বগুড়ার শেরপুরে মাদক ব্যবসায়ী দুই যুবলীগ নেতাসহ গ্রেফতার ৪

বগুড়ার শেরপুরের রনবীরবালা ঘাটপাড় এলাকা অভিযান চালিয়ে চোলাই মদসহ একাধিক মামলার আসামি যুবলীগ নেতাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গত শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- সুজন মিয়া (৩৬), ফরহাদ হোসেন (৩৬), জাহাঙ্গীর আলম জগদিস (৪৫) ও আব্দুর রউফ (২২)।

জানা যায়, বগুড়ার ধুনট পৌর শহরের সদরপাড়া গ্রামের ছবদের আলীর ছেলে উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সুজন মিয়া, আব্দুর রহমানের ছেলে উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ফরহাদ হোসেন তাদের সহযোগি আব্দুর রহিম উদ্দিন সরকারের ছেলে জাহাঙ্গীর আলম জগদিস ও একই এলাকার চিকাশি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুর রউফ

দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন ও ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে শেরপুর ও ধুনট থানায় একাধিক মামলা রয়েছে। এদিকে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুর উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের রনবিরবালা ঘাটপার এলাকায় স্থানিয়ভাবে তৈরী চোলাইমদ বিক্রি করছিল সুজন ও ফরহাদ হোসেনসহ তার দুই সহযোগী। এমন খবর পেয়ে শেরপুর থানার একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে সুজন ও ফরহাদ হোসেনসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করেছেন। এসময় তাদের হেফাজতে থাকা দশ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে শেরপুর ও ধুনট থানায় একাধিক মামলাও রয়েছে।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর