বাল্যবিবাহ থেকে রক্ষা চার স্কুল ছাত্রী

সিরাজগঞ্জ সদরে একই দিনে চার স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ী ইউনিয়নের তেলকুপি গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী সুমি খাতুন (১৩),পৌরসভার হোসেনপুরে নবম শ্রেণীর ছাত্রী মোছাঃ সুবর্ণা খাতুন (১৪),রতনকান্দি ইউনিয়নের শ্যামপুর গ্রামে অষ্টম শ্রেনীর ছাত্রী মাসুদা খাতুন (১৩),রতনকান্দি ইউনিয়নের কৃঞ্চজীবনপুর গ্রামে দশম শ্রেণীর ছাত্রী মুক্তি খাতুন (১৬) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়।

আদালত সূত্রে জানা যায়,শুক্রবার বিকাল হতে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়। চারটি বাল্যবিবাহেই কনে অপ্রাপ্তবয়স্ক ।বাল্যবিবাহগুলো বন্ধ করে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে প্রযোজ্য ক্ষেত্রে কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়। বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন পেশকার আঃ সাত্তার, নূরে এলাহী ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।###

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর