অষ্টগ্রামে শিশুকে গলা কেটে হত্যা

অষ্টগ্রাম উপজেলার ডালারকান্দি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে ওয়াসিম মিয়া (২) নামে এক শিশুকে গলা কেটে হত্যার ঘটনার ঘটেছে। শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ডালারকান্দি গ্রামে এ মর্মমান্তিক ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, সকালে ঘরে শিশুটিকে ঘুমে রেখে তার বাবা-মা কাজে বেরিয়ে যায়। পরে তারা বাড়িতে সকালের খাবার খেতে এসে ঘরে শিশুটির গলাকাটা লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফুল ইসলাম জানান,ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাড়ির পাশে জমির সিমানা নিয়ে শিশুটির বাবার সঙ্গে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ধীর্ঘদিন বিরোধ চলে আসছিল।এর জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছেন। এ ঘটনার পর পুলিশ এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক, আলকাছ মিয়া, সাইফুল, সৃজন ও কাউস নামে পাঁচজনকে আটক করেছে। থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল ওয়াদুদ মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর