শেষ পর্যন্ত টাইগারদের কোচ হলেন রাসেল ডোমিঙ্গোই

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টাইগারদের নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো রাসেল ডোমিঙ্গোকে।

আজ শনিবার দুপুরে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশর প্রধান কোচ হিসেবে তার নাম ঘোষণা করেন।

মাশরাফি-সাকিবদের হেড কোচ নিয়োগে বিশ্বের বিভিন্ন প্রান্তের অসংখ্য কোচের মধ্য থেকে মাত্র তিন জনকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তালিকায় থাকা দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো ৭ আগস্ট ঢাকায় বিসিবির উচ্চ পদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে সাক্ষাৎকার দিয়েছিলেন।

সাক্ষাৎকারে টাইগারদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ও নিজের ভাবনা বিসিবির কাছে তুলে ধরেছেন ডোমিঙ্গো। জানা যায়, দারুণ প্রেজেন্টেশনে বুঁদ করে রেখেছিলেন গোটা ইন্টারভিউ বোর্ড। তাতে বিসিবিও বেশ সন্তুষ্ট হয়েছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর