বাস-প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে স্বামী স্ত্রীসহ নিহত ৪

নরসিংদীর শিবপুরে বাস-প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে স্বামী স্ত্রী সহ ৪ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ৩ টায় শিবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের কারার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- প্রাইভেটকারের যাত্রী ঢাকার মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের এমবিএথর শিক্ষার্থী সাদিয়া আক্তার (২৬), জান্নাত (২৫), আকিব (২৭) ও নিহত সাদিয়ার স্বামী অজ্ঞাতনামা (৩৫)।
নরসিংদী দমকল বাহিনীর উপ সহকারী পরিচালক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনী জানায়, মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা পিকনিক শেষে প্রাইভেটকারযোগে সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন। প্রাইভেটকারটি শিবপুরের কারার চর এলাকায় পৌঁছলে বিপরীত দিক ঢাকা থেকে অঅসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে বাসটি খাদে পড়ে যায় এবং প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা ৩ যাত্রী নিহত হয়। আহতাবস্থায় বাস ও প্রাইভেটকারের আরও ৫ যাত্রীকে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় আরও ১ জন। আহত বাকী ৪ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। খবর পেয়ে দমকল বাহিনী নরসিংদী ও শিবপুরের ৪টি ইউনিট দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে।

বেপরোয়া গতিতে পাশ কাটাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ ও দমকল বাহিনী।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর