মিরপুরে বস্তিতে আগুন

মিরপুর ৭ নম্বর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

শুক্রবার রুপনগর থানার পেছনে চলন্তিকা মোড়ে অবস্থিত বস্থিতে সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ অগ্ণিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আগুনের খবর পেয়ে আমাদের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং হতাহতের বিষয়ে বিস্তারিতভাবে তিনি কিছু জানাতে পারেননি।

বিস্তারিত আসছে……

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর