নওগাঁর সাপাহারে বজ্রপাতে আব্দুর নুর (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে সাপাহার উপজেলার শিমলডাঙ্গা রামাশ্রম গ্রামে এঘটনা ঘটে। নিহত আব্দুর নুর শিমলডাঙ্গা গ্রামের মৃত. গফুরউদ্দীন এর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাগেছে, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে আব্দুর নুর মাঠে ধান ক্ষেতে কীটনাশক ও সার দেওয়ার সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
পাতাড়ী ইউপি চেয়ারম্যান মুকুল হোসেন, বজ্রপাতে নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, এ ধরনের কোন ঘটনা তার জানা নেই।
বার্তাবাজার/এসআর